স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে মেলার উদ্বোধন করে কয়েক জন শিশু। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠন রণনের সভাপতি, বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ অধ্যাপক ড. রেজাউল হক, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, তরুণ কথাসাহিত্যিক আশান-উজ-জামান, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।