উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে অবৈধভাবে বুড়িতিস্তা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে চার ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুড়ির ডারা ও ইন্দারার পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহূত প্লাস্টিকের পাইপ ধ্বংস করে দেওয়া হয়।
এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।