সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী নিজেদের খেলোয়াড়দের পরবর্তী পদে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ উপলক্ষ্যে গত সোমবার তাদের সম্মানে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল এস এম সফিকুর রহমান। পদোন্নতি পাওয়াদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয় এবং একই সঙ্গে রৌপ্য ও তাম্র পদক প্রাপ্তদের সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে সেনাবাহিনীর ১০৫ জন খেলোয়াড় ২০টি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে মোট ৯টি স্বর্ণ, ২৩টি রৌপ্য এবং ৩৮টি তাম্র পদক অর্জন করে।-খবর বিজ্ঞপ্তি