রবিবার সেন্টার ফর এড্ভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি-বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি আলোচনা সভা সংগঠনে কেন্দ্রীয় অফিস, রহমান ম্যানশন, ১/১ কমলাপুর বাজার রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের ওপরে উপস্থিত ডাক্তারগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মতামতের ভিত্তিতে নোভেল করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার প্রতিষেধক হিসেবে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম এ্যালবাম-২০০ সেবনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ওষুধ সেবনের নিয়মাবলী হলো—পরপর তিন দিন সকালে খালি পেটে এক মাত্রা তরল ওষুধ সেবন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এম এ কাদের, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মজিদ, সভায় আলো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ডা. কামারুজ্জামান ভুঁইয়া এবং যুগ্ম সচিব ডা. তারেকুজ্জামান সোহেল, ডা. আতাহার আলী, ডা. আ ন ম বদর উদ্দীন, ডা. এম এ হাসান মোল্লা, ডা. এম এ মামুন ভুঁইয়া, ডা. এনামুল হক চৌধুরী, ডা. লিটন কান্তি ভৌমিক প্রমুখ ডাক্তারগণ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি