সিরিয়াকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

গত ১০ দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয় সৈন্যদের হামলায় অন্তত ১২ জন তুর্কি সৈন্য নিহত হবার ঘটনায় ভয়ানক ক্ষেপে গেছে তুরস্ক। মঙ্গলবারের পর গতকালও প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়াকে হুমকি দিয়েছেন। তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় ভাষণে এরদোয়ান বলেন, অমি ঘোষণা করছি যে এখন থেকে একজন তুর্কি সৈন্যও যদি আহত হয়, তাহলে সিরিয়ার যে কোনো জায়গায় তাদের সৈন্যদের ওপর আঘাত করা হবে। যে কোনো পন্থায় তা আকাশ আর স্থলপথে হোক না কেন। -বিবিসি