যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থেকে সরে দাঁড়ালো ফিলিপাইন্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে ফিলিপাইন্স। দুই দেশের মধ্যে দীর্ঘ দুই দশক ধরে ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট (ভিএফএ) বিদ্যমান ছিল। ফিলিপাইনের পররাষ্ট্র সচিব টিওডোরো লকসনি জুনিয়র বলেন, ম্যানিলায় মার্কিন দূতাবাসের উপ-মিশন প্রধান প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের চুক্তি বাতিলের কাগজে স্বাক্ষর করেছেন। মার্কিন প্রতিরক্ষান্¿ী মার্ক এসপার এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন। -রয়টার্স