এক আসনে ৩০ জন নৌকার প্রার্থী হতে চান

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ৩০ জন প্রার্থী নৌকার মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ শাজাহান ভুঁইয়া, সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া, প্রচার সম্পাদক ও জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মানজারী আলম টুটুল, দপ্তর সম্পাদক আবদুল আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভুঁইয়া সজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মুক্তিযুদ্ধকালীন রূপগঞ্জ থানা কমান্ডার আবদুল জাব্বার খান পিনু, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, মোশারফ হোসেন বাবু, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডা. খালেদা খানম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিন, মিজানুর রহমান মিজান ও শীলা রানী পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল ও আওয়ামী লীগ নেত্রী মাহনুর সুলতানা মুনমুন।