বাবা-মা’র পাশেই চিরনিদ্রায় শায়িত আমজাদ হোসেন

জামালপুরের কৃতীসন্তান দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও গীতিকার আমজাদ হোসেন নিজ গ্রামের বাড়ি জামালপুরে বাবা-মা’র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন। গতকাল রবিবার সকালে জামালপুর নতুন হাইস্কুল মাঠে জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মা’র কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

গত শনিবার রাত ১০টায় ঢাকা থেকে এই গুণী শিল্পীর লাশ নিয়ে শহরের নিজ বাড়ি ইকবালপুরে পৌঁছলে সকলেই এক নজর দেখার জন্য যেন হুমড়ি খেয়ে পড়ে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ব্যাংককের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান খ্যাতনামা চিত্রপরিচালক আমজাদ হোসেন।