হত্যার ৭ দিন পরও ক্লু পায়নি পুলিশ

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব সরকার (৬০) হত্যার সাত দিন পার হলেও পুলিশ এখনও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। পুলিশের দাবি, থানা পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। দ্রুত ক্লু বের করে হত্যাকারী সনাক্ত করা হবে। 

এলাকাবাসীরা জানায়, ব্যবসায়ী মহাদেব সরকার ভালো মানুষ ছিলেন। তিনি খেলাধুলা পছন্দ করতেন। এলাকার কারও সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। তিনি এলাকার তরুণ-যুবাদের খেলাধুলার বিষয়ে আর্থিক সহযোগিতা করতেন। হত্যা পর দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত একটি গায়ে চাদর ফেলে যায়।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ৩৫ কোটি টাকার ফুল বাজারজাত

উল্লেখ্য, উপজেলার পুন্ডুরিয়া বাজারে মহাদেব সরকারের রড-সিমেন্টের একটি দোকান রয়েছে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।  বাড়ির কাছে পৌঁছামাত্র ওত পেতে থাকা অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুকে এবং পেটে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 

নিহত মহাদেব সরকার উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়ার বাঐটোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

ইত্তেফাক/এসি