তা র কা ব চ ন

আমি বলার কেউ না যে, দর্শকের কোনটা দেখা উচিত

আর কোনটা উচিত নয়। এই ‘উচিত’ শব্দটাতে আমার

আপত্তি আছে। আমি এটুকু বলতে পারি যে, ‘গণ্ডি’ একটা ভালো সিনেমা। বন্ধুত্ব উদযাপনের চমত্কার গল্প। সব্যসাচী চক্রবর্তী আর আমার জুটি নতুন। আর এই সিনেমার পরিচালকের গল্প বলার ধরনটাও অন্যরকম। তবে দর্শক কোনটা দেখবে আর কোনটা দেখবে না, সেটা একান্তই তাদের ব্যাপার।

দেখার পর মনে হলো, দর্শক ছবিটা দেখে একটা ভালো অনুভূতি নিয়ে বের হবে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই আমাকে বলেছেন, এ ধরনের ছবি বেশি বেশি হলে দর্শক হলে ফিরে আসবে। ছবির বার্তা সহজ এবং শক্তিশালী। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব জায়গায় এই বয়সের, অবসরপ্রাপ্ত একা মানুষেরা একই ধরনের সঙ্কটে পড়েন।

 

‘গণ্ডি’ সিনেমা প্রসঙ্গে

অভিনেত্রী সূবর্ণা মুস্তাফা