বেপজা বিনিয়োগের স্বর্গরাজ্য

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) একটি আলোকবর্তিকা। দেশের সবকিছু যখন ঢাকামুখী, বেপজা সেখানে ব্যতিক্রম। দেশের নানা প্রান্তে পতিত জমিতে নতুন নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বেপজা এক স্থানে বিনিয়োগকারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হওয়ায় এখানে বিনিয়োগের স্রোত অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীদের জন্য ইপিজেডে নিরবিচ্ছিন্ন ইউটিলিটি সার্ভিস, নিরাপত্তা ও কাস্টমস সুবিধা রয়েছে। বেপজার প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এখানে লালফিতার দৌরাত্ম্য না থাকায় বিনিয়োগকারীগণ প্রশাসনিক, ওয়ার্ক পারমিটসহ অন্যান্য কাজের ফলাফল দ্রুত সময়ের মধ্যে পেয়ে থাকেন। বহির্বিশ্বে বেপজা একটি ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। ইপিজেডগুলোকে বিনিয়োগবান্ধব করতে বেপজা নিত্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বেপজা রংপুর, যশোর ও পায়রা ইপিজেড নামে নতুন তিনটি ইপিজেড স্থাপনের কার্যক্রম শুরু করেছে। এর ফলে দেশে বিনিয়োগের ক্ষেত্র যেমন বাড়বে তেমনি ঐ অঞ্চলগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।  

শফিকুল ইসলাম

উত্তরা, ঢাকা