‘বসন্ত আজ আসলো ধরায়’

পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের সূচনা। শীতের শীতলতা কাটিয়ে প্রকৃতি উঠবে আড়মোড়া দিয়ে। পাতাঝরার দিন শেষে ডালে ডালে নতুনের আবাহন। আবার ফুলে ফুলে ছেয়ে যাবে মৃতপ্রায় বাগান। বাসন্তী সাজে সাজবে ধরণি। তারই মধ্যে এসেছে ভালোবাসার স্মারক হয়ে ‘ভ্যালেন্টাইন ডে’। আজ বিশ্বের প্রতিটি দেশে মহা সমারোহে উদ্যাপিত হবে এ দিবস। তারই প্রস্তুতি হিসেবে গতকাল ফুল ও রঙিন বেলুন সংগ্রহ করেন অনেকেই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তেমনি দৃশ্য ধরা পড়ে আমাদের এক আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরায়।