ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২০ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সার্কিট হাউজে এ সভা অনুিষ্ঠত হয়েছে। সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার আব্বাস আলী প্রমুখ।