পাকুন্দিয়ায় শিক্ষকের এক মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষাকেন্দ্রে অননুমোদিত উপায়ে প্রবেশ করে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে ছিদ্দিক হোসেন (৫৩) নামে এক  মাদ্রাসা শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছিদ্দিক হোসেন এগারসিন্দুর ঈশাখান আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান জানান, পাবলিক পরীক্ষাসমূহের (অপরাধ) ১৯৮০-এর ১০ ধারা মোতাবেক ঐ শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।