রাজস্ব আদায়ের চিত্র অব্যাহত থাকলে ভয়াবহ রূপ নিতে পারে ------- ড. আহসান এইচ মনসুর

পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজস্ব আদায়ের এ চিত্র অব্যাহত থাকলে তা ভয়াবহ রূপ নিতে পারে। এ কারণে একদিকে সরকারের ব্যাংক ঋণ বেড়ে গেছে, অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) বাজেট সংকোচন করতে হবে। ধরেই নিয়েছিলাম রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন              করতে পারবে না। কেননা ৪৫ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করা কার্যত সম্ভব নয়। কিন্তু তাই বলে রাজস্ব প্রবৃদ্ধি এত কম হবে? মাত্র সাত শতাংশ প্রবৃদ্ধি যৌক্তিক নয়। এবার রাজস্ব আদায় প্রবৃদ্ধি গতবারের একই সময়ের চেয়েও কম।

ড. আহসান এইচ মনসুর আরো বলেন, রাজস্ব কমার পেছনে মূলত দুইটি কারণ। সামগ্রিক অর্থনীতিতে মন্দাভাব, আমদানি-রপ্তানিতে ভাটা। ফলে আমদানি শুল্ক ও ভ্যাট কমে গেছে। আবার প্রশাসনিক ও রাজস্ব নীতিমালায় যে সংস্কার হওয়া প্রয়োজন ছিল, তাও হয়নি। সেই লক্ষণও নেই। ফলে রাজস্ব আদায়ে সক্ষমতার স্তর বাড়ছে না। এখনো গতানুগতিক পদ্ধতিতেই রাজস্ব আদায় করা হচ্ছে। এসব কারণে সরকারের ব্যাংক ঋণ বেড়ে গেছে। সরকারের ব্যাংক ঋণ ছয় মাসেই পুরো বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এখন ৫৯ হাজার কোটি টাকা হয়ে গেছে, যা ভয়াবহ চিত্র।