স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে কবি নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন।
কবি মুহাম্মদ সামাদ বলেন, নির্মলেন্দু গুণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিত্সার বিষয়ে সবার নজর দেওয়া জরুরি। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিত্সার ব্যবস্থা করারও দাবি জানান তিনি।