ঢাকার তিনটি ভেন্যুতে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা গতকাল শুরু হয়েছে। হোটেল দি ওয়েস্টিন, লা মেরিডিয়ান ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চার দিনব্যাপী এ মেলা চলবে। এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস্। মেলায় ইউএস-বাংলা এসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। সব ভেন্যুতে প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি