বঙ্গবন্ধু শহিদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সেনাবাহিনী ৪-৩ গোলে বিমানবাহিনীকে হারিয়েছে। সেনাবাহিনীর আহসান হাবীব, মামুন মিয়া ২, হাসান যুবায়ের নিলয় এবং বিমানবাহিনীর সজীব হোসেন, রকিবুল হাসান, সবুজ গোল করেন।
মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য খেলায় নৌবাহিনী ৫-০ গোলে পুলিশকে হারিয়েছে। নৌবাহিনীর রোমান সরকার, মাহবুব হোসেন ২, মইনুল ইসলাম কৌশিক, আশরাফুল ইসলাম গোল করেন।