ট্রাম্পের ভারত সফর

বস্তি আড়াল করতে তোলা হচ্ছে প্রাচীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নয়াদিল্লি ও আহমেদাবাদে যাবেন। ট্রাম্পের এই সফর ঘিরে ভারতে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে ট্রাম্পের দৃষ্টি থেকে শহরের বস্তি আড়াল করতে সাত ফুট উঁচু প্রাচীর তুলছে বিজেপি সরকার। ২৫ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ যাবেন ট্রাম্প। বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে তার গাড়িবহর যাবে তার পাশেই রয়েছে বড়ো বস্তি। বস্তি তুলে দেওয়াটা সম্ভব না হওয়ায় এখন তড়িঘড়ি করে তা ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বস্তি আড়ালের অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিরাপত্তাজনিত কারণেই ঐ দেয়াল তোলা হচ্ছে। -রয়টার্স