মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ পালন করছি। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনেক দেশে পালন করা হবে। বঙ্গবন্ধু শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বিপ্লবী নেতা ছিলেন।
মন্ত্রী বৃহস্পতিবার বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ বাসন ও কোনবাড়ি মেট্রো থানার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় শ্রমিক লীগ নেতা জাহিদ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, ইব্রাহিম খলিল প্রমুখ।