একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকার জোর করে জেতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, জোর করে জেতার চেষ্টা করলে জনগণ যদি ফুঁসে ওঠে, পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে। এ সময় নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বলেও উল্লেখ করেন মান্না। গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসির সঙ্গে দেখা করে বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতনের বিষয়ে অবহিত করেন মাহমুদুর রহমান মান্না।
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে।