বিনোদন রিপোর্ট
পর্দা নামলো ৫ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬’ উত্সবের। এখানে অন্যতম আকর্ষণ ছিল হীরালাল সেন পদক প্রদান অনুষ্ঠান। বিগত বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে এ বছর হীরালাল সেন পদকের জন্য ইতি তোমারই ঢাকা, আলফা, ফাগুন হাওয়ায় মনোনীত হয়। মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিচারক পর্ষদ নির্বাচিত নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত আলফা চলচ্চিত্রটি এ বছর হীরালাল সেন পায়। আলফা চলচ্চিত্রের অভিনেত্রী দিলরুবা দোয়েল পদকটি গ্রহণ করেন।
এবারের আমার ভাষার চলচ্চিত্র উত্সব শুরু হয় ৯ ফেব্রুয়ারি। ৫ দিনব্যাপী এই উত্সবে প্রদর্শিত হয়েছে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের আসরে উত্সব সহযোগী হিসেবে ছিল ওয়ালটন ল্যাপটপ। এ বছর উত্সবের ১৯তম আসরে পশ্চিম বাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত উপস্থিত ছিলেন। অঞ্জন দত্ত নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের পর দর্শকের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে উত্সবের তৃতীয় দিন উপস্থিত ছিলেন ন ডরাই চলচ্চিত্রের অভিনেতা ও কলাকুশলীরা। ছিলেন সুনেরাহ বিনতে কামাল, সাঈদ বাবু, শরিফুল রাজ ও প্রযোজক মাহবুব রহমান। এ সময় দর্শকসারি থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫ জনকে স্টার সিনেপ্লেক্সের দুটি টিকেট ও ম্যাগাজিন এবং ৫ জনকে ন ডরাইয়ের টি-শার্ট ও ম্যাগাজিন দেওয়া হয়েছে।
এছাড়াও সত্তা চলচ্চিত্রের নির্মাতা হাসিবুর রেজা কল্লোল এবং ইতি তোমারই ঢাকা চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন।