সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক, পূর্ব লম্বাবাঁক, কামিনীপুর, উত্তর কামলাবাজ এবং কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫১ জন শিক্ষার্থীদের মাধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে পূর্ব লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা প্রিয়াংকা পাল, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফু উদ্দিন, এলজিএসপি জেলা সমন্বয়ক সৈয়দ নজরুল ইসলাম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী প্রমুখ।