তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আধুনিক যুগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন ঠান্ডা মাথার খুনি। গতকাল রবিবার এক টুইটার বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাখ লাখ নীরিহ ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী নেতানিয়াহু। এর আগে নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে কুর্দসের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছিলেন। - আল জাজিরা