আজ চৌগাছা ট্র্যাজেডি দিবস

চৌগাছা (যশোর) সংবাদদাতা

আজ শনিবার যশোরের চৌগাছা ট্রাজেডি দিবস। প্রতি বছর এই দিনকে ঘিরে এ অঞ্চলের মানুষ চৌগাছা ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা নামক স্থানে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৯ শিশুশিক্ষার্থী। এছাড়া এ দুর্ঘটনায় আরো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলে প্রায় আহত হয় অর্ধশতাধিক।

২০১৪ সালের এই দিনে শার্শা উপজেলার বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। সেখান থেকে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা নামক স্থানে বাসটি রাস্তার পাশে একটি পুকুরে ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় সাত জন শিক্ষার্থী, আহত হয় আরো ৭০ জন শিশুশিক্ষার্থীসহ চার জন শিক্ষক। পরে চিকিত্সাধীন অবস্থায় আরো দুই জন শিক্ষার্থীর মৃত্যু হয়। দিনটি ঘিরে আজ চৌগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।