মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে মালঞ্চ এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্ব রোডের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকটি এলাকাবাসীর নজরে আসলে পুলিশে খবর দেয়। নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।