নিয়ামতপুরে আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বামইন স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড কমিটি নওগাঁ জেলার চেয়ারম্যান ও বিজ্ঞ  জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।