সন্দেহভাজন ইরানি অস্ত্র আটকের দাবি যুক্তরাষ্ট্রের

 

আরব সাগর থেকে ১৫০টি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য তিনটি ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু অস্ত্র জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পালতোলা নৌকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এসব অস্ত্রের নকশা ও উত্পাদন ইরানের বলে ধারণার কথা জানিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

জাতিসংঘে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া নিজ দেশের বাইরে অস্ত্র সরবরাহ, বিক্রি বা স্থানান্তর করতে পারে না ইরান।