নিষেধাজ্ঞা থেকে হাফিজের মুক্তি

গেল আগস্টেই কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলার সময় সমারসেটের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেন। তার বোলিং নিয়ে প্রশ্ন্ন ওঠায় লাফব্রো বিশ্ববিদ্যালয় ল্যাবে তাকে পরীক্ষা দিতে হয়। কিন্তু সেই টেস্টে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। আপিল করেছিলেন হাফিজ। কিন্তু মন গলেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। নিষিদ্ধ করা হয় তাকে। সেই সঙ্গে বলা হয় বোলিং শুধরে এরপর ক্রিকেটে আসতে হবে তাকে। ইসিবির দেওয়া নিষেধাজ্ঞা হাফিজের ক্যারিয়ারের পঞ্চম নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ প্রায় ছয় মাস পর আইসিসির পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে যাচ্ছেন পাকিস্তানি এই অল রাউন্ডার। নতুন করে দেওয়া পরীক্ষায় ত্রুটি ধরা পড়েনি তার বোলিং অ্যাকশনে। ফলে এখন থেকে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতায় বল করতে পারবেন তিনি।