বরিশাল অফিস
মুজিব জন্মশতবর্ষ উদ্যাপনকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’র ছাত্র ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রানার্সআপ হয়েছে সিএসই বিভাগ। একই টুর্নামেন্টের ছাত্রী ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ ও রানার্সআপ হয়েছে মার্কেটিং বিভাগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স-আপদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’-এ বিশ্ববিদ্যালয়ের ২৩টি বিভাগ অংশ নেয়।