বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত কাজী ফরিদুল হক হ্যাপী

ফ্যাকড-ক্যাবের নতুন কমিটি গঠন

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব)’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদুল হক হ্যাপী। সাধারণ সম্পাদক হয়েছেন গাজী তারেক ইবনে মোহাম্মদ। দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী ফ্যাকড-ক্যাবের এর আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০-২০২২ মেয়াদে দুই বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে। গতকাল ১৪ ফেব্রুয়ারি ফ্যাকড ক্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে ফ্যাকড-ক্যাব প্রতিষ্ঠিত হয়।-প্রেস বিজ্ঞপ্তি