সূর্য সম্পর্কে আরো ভালো করে জানার জন্য, বোঝার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি একটি মহাকাশ যান পাঠিয়েছে। সূর্যকে প্রদক্ষিণকারী যানটির নাম সোলার অরবিটার বা সোলো। সম্প্রতি সোলো বহনকারী রকেটটি উেক্ষপণ করা হয়েছে।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথের ভেতরে ঢুকে পড়বে এই সোলো। সেখান থেকে সোলো এমন সব তথ্য-উপাত্ত পাঠাবে যা দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝতে পারব সূর্যের মূল চালিকাশক্তি কী। পৃথিবীর নিকটতম তারার যে মেরু অঞ্চল—তার ক্লোজআপ ছবিও পাঠাবে সোলো। মোটকথা, সোলো সূর্যকে এমনভাবে দেখার সুযোগ করে দেবে যা আগে কখনো হয়নি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১.৫ বিলিয়ন ইউরো। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটলাস রকেটে করে মহাকাশ যানটি যাত্রা শুরু করে।
সোলোতে থাকবে অত্যাধুনিক সব ক্যামেরা এবং সেন্সর যা নতুন নতুন তথ্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কখনো কখনো সূর্য বিলিয়ন টন বস্তু এবং তড়িত্ চৌম্বকীয় বল নির্গত করে; যা কি না পৃথিবীর অনেক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বিশেষ করে কৃত্রিম উপগ্রহের কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া বিদ্যুেকন্দ্রগুলোতেও জটিলতা সৃষ্টি করে সূর্য থেকে নির্গত তড়িত্ চৌম্বকীয় বল। সোলার অরবিটার বা সোলো সূর্যের খুব কাছে গিয়ে তা সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিতে পারলে এই ধরনের দুর্ঘটনা থেকে আগে থেকেই তথ্য জানা যাবে।—বিবিসি