৩৮ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম ৩৮ জেলায় স্থগিত করা হয়েছে। আদালতে মামলাজনিত কারণে এসব জেলার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সহকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮-এর ফলাফলে ৬০ শতাংশ মহিলা কোটা ৩৮ জেলায় সংরক্ষণ করা হয়নি উল্লেখ করে হাইকোর্টে রিট পিটিশন মামলা করা হয়েছে। এ রিট পিটিশনের আদেশে আদালত আগামী ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে।