জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 পড়ে পাওয়া (গল্প)

 

প্রশ্ন ১৪। হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণবকে কী বলে?

উত্তর: বোষ্টম।

প্রশ্ন ১৫। ‘পত্রপাঠ বিদায়’ শব্দের অর্থ কী?

উত্তর: তত্ক্ষণাত্ বিদায়।

প্রশ্ন ১৬। ‘কাপালি’ কাদের বলা হয়?

উত্তর: তান্ত্রিক হিন্দু সমপ্রদায়কে।

প্রশ্ন ১৭। যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয় তাকে কী বলে?

উত্তর: চণ্ডীমণ্ডপ।

প্রশ্ন ১৮। ‘আড়ি’ কী?

উত্তর: ধান, গম ইত্যাদির পরিমাপ বিশেষ।

প্রশ্ন ১৯। ‘দণ্ডবত্’ কী?

উত্তর: মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম।

প্রশ্ন ২০। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে।

প্রশ্ন ২১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর।

প্রশ্ন ২২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৫০ সালের ১ লা নভেম্বর।

প্রশ্ন ২৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে।

প্রশ্ন ২৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?

উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে।

প্রশ্ন ২৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?

উত্তর: মৃণালিনী দেবী।

প্রশ্ন ২৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?

উত্তর: মহানন্দ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন ২৭। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল?

উত্তর: বিধু।

প্রশ্ন ২৮। কোথায় ব্যাঙ ডাকছে?

উত্তর: নরহরি বোষ্টমের ডোবায়।

প্রশ্ন ২৯। বাড়ুয্যেদের মাঠের বাগানের কী আম সে অঞ্চলে বিখ্যাত?

উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম সে অঞ্চলে বিখ্যাত।

 

তৈলচিত্রের ভূত (গল্প)

 

প্রশ্ন ১। নগেন কোথায় থেকে কলেজে পড়ে?

উত্তর: মামাবাড়িতে থেকে নগেন কলেজে পড়ে।

প্রশ্ন ২। পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন?

উত্তর: নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে।

প্রশ্ন ৩। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠানকে কী বলে?

উত্তর: শ্রাদ্ধ।

প্রশ্ন ৪। ‘উইল’ কী?

উত্তর: শেষ ইচ্ছেপত্র।

প্রশ্ন ৫। ‘প্রেতাত্মা’ কী?

উত্তর: মৃত ব্যক্তির আত্মা বা ভূত।

প্রশ্ন ৬। ‘তৈলচিত্র’ কী?

উত্তর: তেলরঙে আঁকা ছবি।

প্রশ্ন ৭। ‘অশরীরী’ কী?

উত্তর: দেহহীন, নিরাকার।

প্রশ্ন ৮। নগেন কীভাবে ঘরে ঢুকল?

উত্তর: চোরের মতো নি:শব্দে।