চাইনিজদের আয়োজনে তানভীর শাহিন

g বিনোদন রিপোর্ট

 

‘সখীরে’ খ্যাত কণ্ঠশিল্পী তানভীর শাহীন সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত চাইনিজ নিউ ইয়ারের প্রধান শিল্পী হিসেবে গান শোনালেন। নিউইয়র্কের চাইনিজ কমিউনিটির আয়োজনে এই অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘ তাদের সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতায় সবসময়ই যোগাযোগ ছিল। এর আগেও পারফর্ম করেছি। তবে এবার তাদের সবচেয়ে বড় উত্সবের দিনে এমন দারুণ আয়োজনে গাইতে পেরে সত্যিই একজন বাংলাদেশি হিসেবে গর্বিত অনুভব  করছি।’

 

একইসঙ্গে সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত চীনের এই মহামারি প্রসঙ্গে শাহিন বলেন, ‘সত্যিই এ থেকে রক্ষা করুক ঈশ্বর। বিভিন্ন কাজেই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। একইসঙ্গে এটি সারাবিশ্বের একটি আতঙ্কে পরিণত হয়েছে। কারণ পরবর্তীতে ধারাবাহিকভাবে আরো কিছু অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সাম্প্রতিক করোনা ভাইরাস আতঙ্কে চায়না কমিউনিটি সেগুলো বাতিল করে।’

উল্লেখ্য, ‘সম্প্রতি ভালোবাসা দিবসে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানের একক গানের অনুষ্ঠানে গাইলেন তানভীর শাহিন। নিজের নতুন গান প্রসঙ্গে বলেন,‘ বেশকিছু ট্র্যাক তৈরি হয়ে আছে। যেগুলোর কম্পোজিশন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে গানগুলো রিলিজ দেবো।’