নবীনগরে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগর উপজেলা পৌর সদরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে শুভকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ও পারিবারিক সূত্র জানায়,  শুক্রবার সকালে টাকা চাইতে গেলে বাপ-ছেলের মধ্যে ঝগড়া হয়। আমীর হোসেন হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনে দোকানে চা খেতে গেলে শুভ দা হতে নিয়ে বাবার ওপর চড়াও হয়। প্রকাশ্যে সড়কে ছেলের হাতে খুন হন অবসরপ্রাপ্ত সৈনিক আমীর হোসেন। স্বামী হত্যার বিচার চেয়ে সানোয়ারা বেগম ছেলের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন বলেন, মামলা এফআইআর করা হয়েছে। আসামিকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।