কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলার সোনারহাট বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাশের সাতটি দোকান পুড়ে ছাই হয়।