মিঠাপুকুরে সন্তানকে হত্যার অভিযোগে মা কারাগারে

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে সিনথিয়াকে (৫২ দিন) পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার মা খালেদা বেগমকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ শিশুর বাবার দায়ের করা মামলায় খালেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মা খালেদাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশুকে হত্যার কথা স্বীকার করেছে।