পাকিস্তান সফর থেকে ফিরে আর দেশে ফেরেননি বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ ওটিস গিবসন। কয়েকটা দিন বাংলাদেশেই বিশ্রামে ছিলেন তারা। গতকাল মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন দুই কোচ। ডমিঙ্গো ব্যস্ত সময় কাটিয়েছেন পেসার আল-আমিন ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে নিয়ে। তামিম ইকবাল-মুমিনুল হকের নেটে ব্যাটিংয়ের সময়ও ছিলেন ডমিঙ্গো-গিবসন। অনুশীলনের আগে মিরপুরে সাংবাদিকদের অনানুষ্ঠানিক আলাপে মেতেছিলেন ডমিঙ্গো। পরিবার কাছে না থাকায় এবারের বিশ্ব ভালোবাসা দিবসটা নিস্তরঙ্গই কেটেছে ডমিঙ্গো-গিবসনের। রসিকতার সুরে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জানতে চাইলে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘ভ্যালেটাইন্স ডে আমিও কাটিয়েছি, আমার ভাগ্যে ছিল গিবসন।’