লাশটি ভারতীয় না বাংলাদেশির জানা যায়নি

ভারতের সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইলের জিরো পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সীমান্তের ২৭৮ মেইন পিলারের ৩৫ সাব পিলার  এলাকায় লোকজন মাঠে কাজ করতে গেলে একটি লাশ দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়িয়া ক্যাম্পে জানায়।

আরো পড়ুন: বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

এলাকাবাসী ও বিজিবি সদস্যরা লাশের ঘাড়ে ও কপালে ক্ষত চিহ্ন দেখতে পায় এবং পড়নে গেঞ্জি ও লুঙ্গি রয়েছে। কড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস সালাম জানান, লাশটি ভারত না বাংলাদেশের নাগরিকের তা সনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবি ও বিএসএফের ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাগ মিটিং শুরু হয়নি। প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/এএম