বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী এলাকা থেকে এক স্কুলছাত্রীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোনারঘোনা থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। নিহত ছাত্রী ঘুমধুম সীমান্ত অঞ্চলের বাসিন্দা নুর আহাম্মদের কন্যা। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য বদিউল আলম জানান, এলাকাবাসীর সন্দেহ জড়িত থাকার অপরাধে রাসেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। রোহিঙ্গা যুবকের পিতার নাম নুরুল ইসলাম। ধারণা করা হচ্ছে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রীকে হত্যা করা হয়েছে।