সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এর প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাইফুল্লাহ মুন্সী। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের অনেক প্রজাতি রয়েছে। সম্প্রতি আলোচিত প্রজাতিটির নাম ২০১৯ এনসিওভি। এটি মূলত বাদুর থেকে ছড়িয়েছে’। —প্রেস বিজ্ঞপ্তি