করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজধানীতে বিশেষ কর্মশালা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহিদ এস আই শিরু মিয়া মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন। কর্মশালায় করোনা ভাইরাস বা কভিড-১৯ রোধে করণীয় বিষয় নিয়ে পুলিশ সদস্যদের সচেতন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। ডিএমপির বিভিন্ন স্তরের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।