ডেমোক্র্যাটের বার্নি স্যান্ডার্সকে সমর্থন নিউ ইয়র্ক মেয়রের

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও। উদারপন্থি এই মেয়র গত সেপ্টেম্বরেই প্রেসিডেন্ট প্রার্থীর দৌঁড় থেকে সরে দাঁড়ান। বিল ডে ব্ল্যাসিও স্থানীয় সময় রবিবার ও সোমবার নেভাদায় স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা। স্যান্ডার্সের প্রচারণা বিভাগ থেকে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে। —রয়টার্স