১০০ মিটার দৌঁড়াতে সময় লেগেছে ৯ দশমিক ৫৫ সেকেন্ড! ভারতের কর্নাটক রাজ্যের ‘উসাইন বোল্টকে’ দেখে বিস্মিত নেটিজেনরা। তার নাম শ্রীনিবাস গৌঢ়া। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদালবিদ্রির যুবক। কাম্বালা উত্সবে অংশ নিয়ে কর্দমাক্ত পাট ক্ষেতে এই যুবক ১৩ দশমিক ৬২ সেকেন্ডে ১৪২ দশমিক ৫ মিটার দৌঁড়েছেন। ১০০ মিটার দৌঁড়াতে সময় নিয়েছেন মাত্র ৯ দশমিক ৫৫ সেকেন্ড! যেখানে স্প্রিন্টার বোল্টের সর্বোচ্চ বিশ্বরেকর্ড ৯ দশমিক ৫৮ সেকেন্ড। কর্নাটকে কাম্বালা উত্সব আসলে মহিষের সঙ্গে দৌঁড় বলে পরিচিত। পেশায় নির্মাণ শ্রমিককে খেলায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন অনেকে। —এনডিটিভি