ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর এনডিটিভির। 

এনডিটিভির খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে সোমবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির হরিয়ানার রোহতাক-রেওয়ারি হাইওয়েতে ঘন কুয়াশার জন্যে তৈরি হওয়া অস্পষ্টতার কারণে পর পর ধাক্কা লাগে অন্তত ৫০টি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। 

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: ম্যাটিসের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প মনোনিত প্যাট্রিক শানাহান 

নিহতদের ৮ জনের ৭ জনই নারী ছিলেন। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। 

এছাড়া দুর্ঘটনার ফলে ওই হাইওয়েতে ২ কিলোমিটার জুড়ে জ্যামের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আনতে দেশটির পুলিশ কাজ করছে। 

ইত্তেফাক/এসআর