‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

জাতীয় সংসদের সংসদ উপনেতা, ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য ও একাদশ সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই উন্নয়ন চাইলে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন।’

সোমবার সকালে সালথা উপজেলা রসুলপুরে নিজ বাড়িতে নগরকান্দা ও সালথা উপজেলার মুক্তিযুদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘দেশের সংকটকালে সবার আগে ভূমিকা রেখেছে মুক্তিযোদ্ধারা। আসন্ন নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতেও তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্মান ও আর্থিক মুক্তির ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।’

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় এএসপির গাড়িতে বোমা হামলা, গুলিবিদ্ধ যুবক আটক

সভায় অন্যদের বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ