শোক সংবাদ

মোস্তফা সিকদার

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা সিকদার (৫৮) পিরোজপুর জেলা হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জোহর নামাজবাদ মরহুমের জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন।

হাফিজুর রহমান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান (৬৫) রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিবের নামাজের পর লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।