বি এম কলেজে জীবনানন্দ মেলা শুরু

বরিশাল অফিস

বরিশাল বিএম কলেজে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া। কবির ১২১তম জন্মদিন উপলক্ষ্যে বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এই মেলার আয়োজন করে।

উত্তরণের সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলআমিন সরোয়ার, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, কবি নজমুল হোসেন আকাশ, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা এবং ইংরেজি বিভাগের প্রভাষক সঙ্গীতা সরকার।

মেলায় মোট ৩০টি স্টল রয়েছে। এর মধ্যে বই, স্টেশনারি এবং খাবার স্টল রয়েছে। বই ও স্টেশনারি স্টলে কবি জীবনানন্দের অমর সৃষ্টির বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।