ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। রবিবার সকালে রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলে এ ঘটনা ঘটে। নিহত সলেমান ঐ গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। আহতদের তাত্ক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন : মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ (৫৫), বাদল (২৮), মিল-মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), আলম (৪৫), আরফিনা (১৬)।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক লিটন সরকার বলেন, আহতদের চিকিত্সা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিনা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়।